30 May 2026 MD. MAHBUBUL ALOM FARUQI 113 বার দেখা

জাফরগঞ্জ আদর্শ দাখিল মাদ্রাসা

জাফরগঞ্জ আদর্শ দাখিল মাদ্রাসা

-মাহবুবুল আলম ফারুকী

জাফরগঞ্জের সেই আঙিনাতে

রয়েছে কত স্মৃতি গাঁথা,

কম ছিলাম হয়তো সংখ্যাতে

তবু ভরা ছিল মনটা।

ছোট্ট মাঠে বিকেল বেলা

হাসি-আড্ডা চলতো কত,

বন্ধুত্বের মায়ার বাঁধন

আজও হৃদয় করে নত।

টিফিন ভাগে সুখের গল্প

খাতার পাতায় স্বপ্ন লেখা,

শাসনের মাঝেও স্নেহ মাখানো

শিক্ষকদের ভালোবাসা দেখা।

বৃষ্টি ভেজা স্কুলের পথে

ছাতা ছাড়া হাঁটার সুখ,

একসাথে সেই দিনগুলো

আজও জাগায় নীরব মুখ।

সময় গেছে, বদলেছে সব

ছড়িয়ে গেছি দূর ঠিকানায়,

তবু হৃদয়ে বেঁচে আছে

সেই মাদ্রাসা আপন মায়ায়।

জাফরগঞ্জের স্মৃতিগুলো

হারায়নি কোনো কালে,

বন্ধুত্ব আর ভালোবাসা

রয়ে যাবে হৃদয়ের তালে।

আবার এবার মিলবো সবাই

ঈদের খুশির রঙিন সাজে,

ঈদুল আজহার পুনর্মিলনী

প্রাণের টানে ডাকছে আজকে।

পুরোনো বন্ধু, পুরোনো মুখ

হাসির দিনে হবে দেখা,

স্মৃতির পাতায় নতুন করে

ভালোবাসার গল্প লেখা।

সম্পর্কিত সংবাদ